ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলে ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আহত ৫

ads

ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার রসুলপুর নামক স্থানে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৫ জন। নিহত মির্জাপুর উপজেলার তেলিয়া গ্রামের মৃত আজহার আলীর ছেলে শাহ আলম হোসেন সেলিম  ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার নরুল্যাপুর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে মিজানুর রহমান। 


এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির এসআই মতিউর রহমান জানান, আজ (০৯ নবেম্বর) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী এম বি পরিবহনের একটি বাস মহাসড়কের সদর উপজেলঅর রসুলপুর নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার ও বাসের সুপারভাইজার নিহত হয়। এসময় আহত হয় আরো কমপক্ষে ৫ জন। পরে পূলিশ সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রথমে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হযেছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও ট্রাক জব্দ করে এলেঙ্গা ফাঁড়িতে আনা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page